শুক্রবার, জুন ১৯, ২০২৬
আপডেট

হিফজ বিভাগ

হিফজ বিভাগ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ

হিফজ বিভাগ হলো এমন একটি বিভাগ যেখানে শিক্ষার্থীদের সম্পূর্ণ পবিত্র কুরআন মুখস্থ করানো হয়। দক্ষ ও অভিজ্ঞ হাফেজ শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা সঠিক তাজবীদ ও মাখরাজের সাথে কুরআন তিলাওয়াত এবং মুখস্থ করার প্রশিক্ষণ লাভ করে। নিয়মিত সবক, আমোক্তা, দোহার ও মূল্যায়নের মাধ্যমে তাদের মুখস্থ শক্তি সুদৃঢ় করা হয়।

হিফজ বিভাগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদেরকে কুরআনের হাফেজ হিসেবে গড়ে তোলা, তাদের মাঝে ইসলামী আদর্শ, নৈতিকতা, শৃঙ্খলাবোধ ও দ্বীনি চেতনার বিকাশ ঘটানো। পাশাপাশি কুরআনের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনার জন্য তাদেরকে প্রস্তুত করা হয়।

এই বিভাগের শিক্ষার্থীরা কুরআন মুখস্থ করার পাশাপাশি তাজবীদ, দোয়া-মাসনূনাত, মৌলিক আকীদা ও ইসলামী শিক্ষারও জ্ঞান অর্জন করে থাকে।

উস্তাদ সংখ্যাঃ ২ জন

আমাদের হিফজ বিভাগের মোট ছাত্র সংখ্যাঃ ৪৩ জন

উস্তাদগন ও তাদের নাম্বারঃ

হাফেজ মোঃ মশিউর রহমান আফ্রিদী,  মোবাঃ ০১৬০৮-২৮৫৭৫২

হাফেজ মোঃ রাকিবুল ইসলাম         মোবাঃ ০১৯৬৩-৫৪৫৪৪৩

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট