
কানিজ নেওয়াজ হাফিজিয়া কওমিয়া মাদরাসা-এর সাহিত্য ও সংস্কৃতি বিভাগ
আশ-শামস ছাত্র কাফেলা
ই’লান
এতদ্বারা মাদরাসার সকল ছাত্রের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন রবিউল আউয়াল উপলক্ষে আগামী ২৪, ২৫ ও ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি মোতাবেক ৬, ৭ ও ৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ: রবি, সোম ও মঙ্গলবার মাদরাসা মিলনায়তনে বাৎসরিক সীরাতুন্নবী সা. অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সীরাতভিত্তিক আলোচনা, বিভিন্ন প্রতিযোগিতা, কুইজ, বিতর্ক, টকশোসহ সীরাতচর্চাসম্পর্কিত আরও আকর্ষণীয় আয়োজন থাকছে।
অতএব, সকল ছাত্রকে নিয়মতান্ত্রিক পড়াশোনার পাশাপাশি উক্ত অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সফল করার লক্ষ্যে যথাযথ প্রস্তুতি গ্রহণের জন্য আশ-শামস ছাত্র কাফেলার পক্ষ থেকে বিনীত আহ্বান জানানো হলো।
বাস্তবায়নে
আশ-শামস ছাত্র কাফেলা
অনুষ্ঠানের তথ্য
- অনুষ্ঠান শুরু: রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ - সকাল ০৬:০০ টা
- অনুষ্ঠান শেষ: শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬ - রাত ১০:০০ টা
- অনুষ্ঠান সঞ্চালক: আশ-শামস ছাত্র কাফেলা
- আলোচ্য বিষয়: ১. হিফজুল কুরআন ১১. বিতর্ক ২. কেরাত ১২. টকশো ৩. হিফজুল হাদিস ১৩. হস্তলিপি ৪. তাফসীরুল কুরআন ১৪. চিত্রাঙ্কন ৫. হিফজুন নুসূস ১৫. সবাই মিলে মান বাঁচাও ৬. আরবি বক্তৃতা. ১৬. ছোটদের শক্তি পরীক্ষা ৭. বাংলা বক্তৃতা ১৭. ছোটদের সীরাত কুইজ ৮. সীরাত কুইজ ১৮.ছোটদের মেধা যাচাই ৯. উন্মুক্ত কুইজ . ১০. হামদ-নাত
- অনুষ্ঠান ফি: ৫ টাকা
- ঠিকানা: মাদরাসার হিফজ বিভাগ রুম
- অবস্থা: চলমান
