ম্যানেজার
ম্যানেজারের অভিব্যক্তি
আলহামদুলিল্লাহ! মহান আলাহ তায়ালার দরবারে অশেষ শোকরিয়া, যিনি আমাকে দীর্ঘ সময় এই দীনি প্রতিষ্ঠানের খেদমতে নিয়োজিত থাকার তাওফিক দিয়েছেন। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার শ্রেষ্ঠ শিক্ষক, সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সা. এর উপর, যিনি তার ঈমান, আমল ও আখলাকের মাধ্যমে অন্ধকারছন্ন পৃথিবীতে হিদায়াতের আলো ছড়িয়ে দিয়েছেন।
“কানিজ নেওয়াজ তালীমূল কোরআন একাডেমী এন্ড রিসার্চ ফাউন্ডেশন” আমার কাছে কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং একটি আমানত। ১-১-২০০৯ ইং সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘ ১৬টি বছর, আমি শিক্ষক হিসেবে এই মাদ্রাসার প্রতিটি শিক্ষার্থীর মেধা ও মনন গঠনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম। শিক্ষকতার সেই অভিজ্ঞতাই আমাকে আজ মাদরাসার প্রশাসনিক বা ম্যানেজারি দায়িত্ব পালনে বিশেষ প্রেরণা জোগায়। ২০২৫ সাল থেকে মাদরাসার সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাজে নিজেকে নিয়োজিত করার পর থেকে আমি অনুভব করেছি যে, দীনি শিক্ষা বিস্তারে কেবল পাঠদানই যথেষ্ট নয়, বরং এর জন্য প্রয়োজন একটি সুশৃঙ্খল পরিবেশ ও সুদূরপ্রসারী পরিকল্পনার। ম্যানেজারি দায়িত্ব পালন করতে গিয়ে আমি প্রতিটি পদক্ষেপে এই প্রতিষ্ঠানের-প্রতিষ্ঠাতা ও শুভাকাঙ্ক্ষীদের আস্থার প্রতিফলন দেখতে পাই।
আমার লক্ষ্য- শিক্ষকতায় অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মাদরাসাটিকে একটি আধুনিক ও আদর্শ দীনি শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে তোলা। যেখানে শিক্ষার্থীরা হাফেজ ও আলেম হওয়ার পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। আমি চাই এখানকার শিক্ষার্থীরা যেন সততা, দায়িত্বশীলতা ও সুন্নাহর আদর্শ ধারন করে উম্মাহর কল্যানে নিজেদের নিয়োজিত করতে পারে।
পরিশেষে, মহান আল্লাহর নিকট কায়মনোবাক্যে প্রার্থনা করি, তিনি যেন এই মাদরাসার প্রতিটি কাজকে কবুল করেন এবং আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে দীনের খেদমত হিসেব কবুল করেন। আমিন।
মো. মাহবুব হাসান
ম্যানেজার,
কানিজ নেওয়াজ হাফিজিয়া কওমিয়া মাদরাসা
