
নূরাণী বিভাগ
নূরানী বিভাগ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ
নূরানী বিভাগ হলো কুরআন শিক্ষার প্রাথমিক স্তর, যেখানে শিশুদের শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখানোর জন্য প্রয়োজনীয় মৌলিক বিষয়সমূহ শিক্ষা দেওয়া হয়। এ বিভাগে আরবি হরফ পরিচয়, হরকত, মাখরাজ, তাজবীদের প্রাথমিক নিয়ম, শব্দ ও বাক্য পড়া, এবং ধীরে ধীরে পবিত্র কুরআন শরীফ নাযেরা পড়ানো হয়।
নূরানী শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের কুরআন সহীহভাবে পড়তে সক্ষম করা, ইসলামের মৌলিক আদব-আখলাক শিক্ষা দেওয়া এবং পরবর্তী হিফজ ও কিতাব বিভাগের জন্য উপযুক্ত ভিত্তি তৈরি করা।
পাঠ্যসূচির অন্তর্ভুক্ত বিষয়সমূহ:
- আরবি বর্ণমালা পরিচিতি
- হরকত, তানভীন ও মাদ শিক্ষা
- মাখরাজ ও তাজবীদের প্রাথমিক নিয়ম
- নূরানী কায়দা
- আমপারা ও কুরআন নাযেরা
- প্রয়োজনীয় দোয়া ও সূরা
- নামাজ শিক্ষা ও ইসলামী আদব-আখলাক
নূরানী বিভাগ একজন শিক্ষার্থীর কুরআন শিক্ষার মজবুত ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
দায়ীত্বশিল উস্তাদগনঃ
মোঃ আসাদুল হক দাঃ বাঃ
মোবাইল নাম্বারঃ ০১৭৬১-৪৬৬১০২
