বুধবার, জুন ১৭, ২০২৬
আপডেট

তাইসীর

তাঈসির জামাতের সংক্ষিপ্ত বিবরণ

তাঈসির জামাত মাদরাসার প্রাথমিক স্তরের একটি গুরুত্বপূর্ণ শ্রেণি, যেখানে শিক্ষার্থীদের সাধারণ শিক্ষা ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পাঠদান করা হয়। এ জামাতের পাঠ্যক্রম এমনভাবে সাজানো হয়েছে যাতে শিক্ষার্থীরা ভাষাগত দক্ষতা, ধর্মীয় জ্ঞান, নৈতিক শিক্ষা এবং প্রাথমিক সাধারণ জ্ঞানে সুদৃঢ় ভিত্তি অর্জন করতে পারে।

তাঈসির জামাতের পাঠ্যসূচিতে বাংলা, বাংলা ব্যাকরণ, গণিত, ইতিহাস ও ভূগোল বিষয়সমূহের মাধ্যমে শিক্ষার্থীদের ভাষা, সাহিত্য, গণনাশক্তি, দেশ-বিদেশের ইতিহাস এবং ভৌগোলিক জ্ঞান প্রদান করা হয়। পাশাপাশি উর্দূ পেহলী, উর্দূ তেসরি, ফার্সি পেহলী এবং এসো আরবি শিখি (১ম খণ্ড) এর মাধ্যমে উর্দূ, ফার্সি ও আরবি ভাষার প্রাথমিক শিক্ষা দেওয়া হয়, যা শিক্ষার্থীদের ইসলামী জ্ঞানার্জনে সহায়ক ভূমিকা পালন করে।

দ্বীনি শিক্ষার অংশ হিসেবে তালিমুল ইসলাম, তাঈসিরুল মুবতাদী, ইসলাম তাহযীব এবং ১-২-৪ কিতাবসমূহ পাঠদান করা হয়। এসব বিষয়ের মাধ্যমে শিক্ষার্থীরা ইসলামের মৌলিক আকীদা-বিশ্বাস, ইবাদত-বন্দেগি, আখলাক-চরিত্র, সামাজিক আচরণ ও দৈনন্দিন জীবনের ইসলামী বিধান সম্পর্কে জ্ঞান লাভ করে।

এ জামাতে নিয়মিত পাঠদান, মৌখিক ও লিখিত মূল্যায়ন, নৈতিক প্রশিক্ষণ এবং শৃঙ্খলার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ফলে শিক্ষার্থীরা জ্ঞান, চরিত্র ও আদর্শে সমৃদ্ধ হয়ে পরবর্তী উচ্চতর শ্রেণির জন্য নিজেদের প্রস্তুত করতে সক্ষম হয়।

তাঈসির জামাতের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে দ্বীনি চেতনা, নৈতিক মূল্যবোধ, ভাষাগত দক্ষতা এবং সাধারণ শিক্ষার দৃঢ় ভিত্তি গড়ে তোলা।

তাঈসীর জামাতে আমাদের ছাত্র সংখ্যাঃ ৩৫ জন

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট