প্রতিষ্ঠাতার বাণী সম্মানিত পাঠক, অভিভাবক ও দ্বীনপ্রেমী ভাই-বোন, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। “দুনিয়ার শিক্ষা মানুষকে মানুষ বানায়, আর দ্বীনের শিক্ষা মানুষকে খাঁটি বানায়।” আলহামদুলিল্লাহ! সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ তায়ালার, যিনি আমাদেরকে হিদায়াতের জন্য কুরআনুল কারীম দান করেছেন এবং হযরত মুহাম্মদ (ﷺ) কে রহমতস্বরূপ পাঠিয়েছেন। দরুদ ও সালাম প্রিয় নবীজীর প্রতি, যিনি আমাদেরকে দ্বীনের পূর্ণাঙ্গ পথ প্রদর্শন করেছেন। একটি স্বপ্ন, একটি দায়িত্ব এবং অন্তরের গভীর আকাঙ্ক্ষার নাম “কানিজ নেওয়াজ তা'লীমূল কোরআন একাডেমী এন্ড রিসার্চ ফাউন্ডেশন”। এই প্রতিষ্ঠান শুধু একটি শিক্ষা কেন্দ্র নয়, বরং এক ইবাদতের কেন্দ্রস্থল, কুরআন ও সুন্নাহর আলোকে শিশু- কিশোরদের চরিত্র গঠনের এক পবিত্র এক আদর্শ শিক্ষাঙ্গন । এর সূচনা হয়েছিল এক নিঃস্বার্থ দোয়ার মধ্য দিয়ে… [ বিস্তারিত ]
মুহতামিমের অভিব্যক্তি আলহামদু লিল্লাহ! মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শোকরিয়া যে, যিনি তাঁর অসীম অনুগ্রহ ও দয়ায় আমাদেরকে দীনের খেদমতের মতো মহৎ কাজে সম্পৃক্ত হওয়ার তাওফিক দান করেছেন। দরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার শ্রেষ্ঠ শিক্ষক হযরত মুহাম্মাদ ﷺ-এর প্রতি, যিনি ইলম, আদব ও তাকওয়ার মাধ্যমে উম্মাহকে সত্য ও কল্যাণের পথে পরিচালিত করেছেন। “কানিজ নেওয়াজ হাফিজিয়া কওমিয়া মাদরাসা” আমার কাছে কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি একটি আমানত, যার সঙ্গে জড়িয়ে আছে দীনের খেদমত, উম্মাহর ভবিষ্যৎ এবং আল্লাহর দরবারে জবাবদিহিতার গভীর অনুভূতি। এই প্রতিষ্ঠান পরিচালনার প্রতিটি পদক্ষেপে আমরা সেই দায়িত্ববোধকেই সামনে রাখার চেষ্টা করি। আমাদের উদ্দেশ্য শুধু কিতাবি জ্ঞান প্রদান নয়; বরং এমন এক প্রজন্ম গড়ে তোলা, যারা ইলম,… [ বিস্তারিত ]
১. প্রতিষ্ঠানের পরিচিতি প্রতিষ্ঠানের নাম: কানিজ নেওয়াজ তা'লীমূল কোরআন একাডেমী এন্ড রিসার্চ ফাউন্ডেশন ধরণ: (ইসলামী শিক্ষা/গবেষণা প্রতিষ্ঠান) অবস্থান: ( গ্রাম: ছিলিমপুর,১ নং ওয়ার্ড,১১ নং চিরাং ইউনিয়ন,থানা: কেন্দুয়া, জেলা: নেত্রকোনা, বিভাগ: ময়মনসিংহ ) ২. প্রতিষ্ঠার পটভূমি জনাব সামসুল কবির খান সাহেবের সম্মানিত পিতা, মরহুম এলাহী নেওয়াজ খান (কেনু খান) একজন অত্যন্ত দ্বীনপ্রিয় ও মানবদরদী ব্যক্তি ছিলেন। তিনি গ্রামের মানুষের প্রতি গভীর মমতা অনুভব করতেন এবং তাদের দ্বীনি জ্ঞান থেকে বঞ্চিত অবস্থায় দেখে গভীরভাবে ব্যথিত হতেন। তিনি নিয়মিতভাবে গ্রামের প্রতিটি বাড়িতে হেঁটে হেঁটে খোঁজখবর নিতেন এবং মানুষের সার্বিক কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতেন। গ্রামের মানুষ দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত থাকায় তিনি অত্যন্ত মর্মাহত ছিলেন। তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার মহান লক্ষ্য নিয়ে তিনি ১৯৩৪ সালে নিজ উদ্যোগে মরহুম শাহনেওয়াজ খান, মরহুম তারাবত খান,… [ আরও পড়ুন ]
| বাৎসরিক সীরাতুন্নবী ﷺ অনুষ্ঠান |
২৩ আগস্ট, ২০২৬ |
|
| কানিজ নেওয়াজ হাফিজিয়া কওমী মাদরসার ১ম সাময়িক পরিক্ষার রেজাল্ট প্রকাশিত |
০৮ আগস্ট, ২০২৬ |
|
| ছুটির বিজ্ঞপ্তি |
২৪ জুলাই, ২০২৬ |
|
| কানিজ নেওয়াজ হাফিজিয়া কওমীয়া মাদরাসার প্রথম সাময়িক পরীক্ষা শুরু ১৭-০৭-২০২৬ |
১৭ জুলাই, ২০২৬ |
|
| কম্পিউটার প্রশিক্ষণ কোর্স শুরু আগামী ০১-০৭-২০২৬ |
২২ জুন, ২০২৬ |
কোনো তথ্য পাওয়া যায়নি।
আজকে
গতকালকে
এই সপ্তাহে
এই মাসে
এই বছরে
সর্বমোট
কোনো তথ্য পাওয়া যায়নি।