
কানিজ নেওয়াজ হাফিজিয়া কওমী মাদরাসা
বিজ্ঞপ্তি
তারিখ: ২২-১০-২০২৬ ইং
বিষয়: ২য় সাময়িক পরীক্ষার ছুটি।
এতদ্বারা অত্র মাদরাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,২য় সাময়িক পরীক্ষার পরবর্তী ছুটি উপলক্ষে আজ ২২-১০-২০২৬ ইং তারিখ থেকে ২৯-১০-২০২৬ ইং তারিখ পর্যন্ত মাদরাসার সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী ৩০-১০-২০২৬ ইং তারিখ থেকে মাদরাসার সকল শিক্ষা কার্যক্রম যথারীতি চালু হবে, ইনশাআল্লাহ।
অতএব, সকল শিক্ষক ও শিক্ষার্থীদের নির্ধারিত তারিখে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হলো।
আদেশক্রমে
মাদরাসা কর্তৃপক্ষ
কানিজ নেওয়াজ হাফিজিয়া কওমী মাদরাসা
