সংক্ষিপ্ত বিবরণ:
আশ-শামস ছাত্র কাফেলার উদ্যোগে কানিজ নেওয়াজ হাফিজিয়া কওমী মাদরাসার সকল শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ধারণ ও তথ্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়, যাতে জরুরি প্রয়োজনে দ্রুত রক্তদাতা খুঁজে পাওয়া যায় এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা সম্ভব হয়।
এ মহতী উদ্যোগ বাস্তবায়নে সহযোগী হিসেবে ছিলেন মোঃ সাব্বির হাসান ও মোঃ সিয়াম আহমদসহ আরও অনেক স্বেচ্ছাসেবী। সকলের আন্তরিক সহযোগিতায় কর্মসূচিটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
আল্লাহ তাআলা সংশ্লিষ্ট সকলের এই মানবিক প্রচেষ্টাকে কবুল করুন। আমীন।
অনুষ্ঠানের তথ্য
- অনুষ্ঠান শুরু: বুধবার, জুন ২৪, ২০২৬ - রাত ১০:০০ টা
- অনুষ্ঠান শেষ: শনিবার, জুলাই ৪, ২০২৬ - সন্ধ্যা ০৬:০০ টা
- অনুষ্ঠান সঞ্চালক: আশ-শামস ছাত্র কাফেলা
- আলোচ্য বিষয়: রক্তের গ্রুপ নির্ণয়
- অনুষ্ঠান ফি: ১০ টাকা
- ঠিকানা: সভাপতি জনাব সামসুল কবির খান সাহেবের বাসভবণ সংলগ্ন গেরেজ
- অবস্থা: চলমান
