নাজেরা বিভাগের সংক্ষিপ্ত বিবরণ
নাজেরা বিভাগে শিক্ষার্থীদের শুদ্ধ তিলাওয়াতের সাথে সম্পূর্ণ পবিত্র কুরআন মাজীদ পাঠ, তাজবীদের নিয়মাবলী এবং প্রয়োজনীয় দ্বীনি শিক্ষা প্রদান করা হয়, যাতে তারা কুরআন সঠিকভাবে পড়তে ও ইসলামের মৌলিক বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে সক্ষম হয়।
সিলেবাসঃ
- আল-কুরআন: সম্পূর্ণ কুরআন মাজীদ শুদ্ধভাবে তিলাওয়াত।
- তাজবীদ: মাখরাজ, সিফাত, মাদ্দ, গুন্নাহ ও তাজবীদের মৌলিক নিয়মাবলী।
- কালিমা: ৬ কালিমা মুখস্থ ও অর্থসহ।
- মাসআলা: ওযু, গোসল, নামাজ, রোজা ও দৈনন্দিন প্রয়োজনীয় মাসআলা।
- হাদিস: নির্বাচিত ছোট হাদিস ও তার শিক্ষা।
- দোয়া: দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দোয়া।
- আসমাউল হুসনা: আল্লাহ তাআলার ৯৯ নামের পরিচিতি ও মুখস্থ।
- হাতের লেখা: সুন্দর ও শুদ্ধ বাংলা ও আরবি হাতের লেখা চর্চা।
লক্ষ্য: দেখে দেখে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত, তাজবীদের জ্ঞান অর্জন, ইসলামী আদব-আখলাক গঠন এবং আমলযোগ্য দ্বীনি শিক্ষা লাভ।
