কানিজ নেওয়াজ হাফিজিয়া কওমী মাদরাসা
মাসিক ছুটির সংক্ষিপ্ত বিবরণ
আলহামদুলিল্লাহ, কানিজ নেওয়াজ হাফিজিয়া কওমী মাদরাসার মাসিক ছুটি ০১-০৭-২০২৬ ইং হতে ০৩-০৭-২০২৬ ইং পর্যন্ত, অর্থাৎ রোজ বুধবার থেকে রোজ শুক্রবার পর্যন্ত প্রদান করা হয়েছে।
ছুটি উপলক্ষে সম্মানিত শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ নসিহত করেন। তাঁরা শিক্ষার্থীদেরকে বাড়িতে অবস্থানকালে মা-বাবা, দাদা-দাদী, নানা-নানীসহ পরিবারের সকল মুরুব্বীর প্রতি সর্বোচ্চ সম্মান, ভদ্রতা ও উত্তম আচরণ করার উপদেশ দেন। পাশাপাশি নিয়মিত নামাজ আদায়, পবিত্র কুরআন তিলাওয়াত, সময়ের সঠিক ব্যবহার, শৃঙ্খলা বজায় রাখা এবং সকল প্রকার অনৈতিক কাজ থেকে বিরত থাকার জন্যও উৎসাহিত করেন।
আল্লাহ তাআলা সকল শিক্ষার্থীকে ইলমের বরকত, উত্তম চরিত্র এবং মা-বাবার অনুগত সন্তান হওয়ার তাওফীক দান করুন। আমীন।
