কানিজ নেওয়াজ তা’লীমুল কোরআন একাডেমী এন্ড রিসার্চ ফাউন্ডেশন
আধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধনের সংক্ষিপ্ত বিবরণ
আলহামদুলিল্লাহ, ০১-০৭-২০২৬ ইং, রোজ বুধবার কানিজ নেওয়াজ তা’লীমুল কোরআন একাডেমী এন্ড রিসার্চ ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত আধুনিক কম্পিউটার ল্যাবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত মুরুব্বী হাফেজ মাওলানা মহিউদ্দীন, হাফেজ মাওলানা আব্দুল হালিম, মাদরাসার সম্মানিত উপদেষ্টা জনাব তৌহীদুজ্জামান খান তপন, প্রতিষ্ঠানের মুহতামিম, শিক্ষকবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তব্যে সম্মানিত অতিথিবৃন্দ প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব সামসুল কবির খান সাহেবের দূরদর্শী উদ্যোগ ও শিক্ষা-সেবায় অবদানের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও কম্পিউটার শিক্ষায় দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরে আন্তরিকভাবে উৎসাহিত করেন।
অনুষ্ঠানের সমাপ্তিতে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি, সভাপতি মহোদয় ও তাঁর পরিবারের কল্যাণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সকল জীবিত ও মরহুম মুসলিম, বিশেষ করে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকল মরহুমের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালিত হয়। আল্লাহ তাআলা এ প্রতিষ্ঠানকে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কবুল করুন। আমীন।
নিউজ লিংক:https://www.facebook.com/share/v/14icGSkeWom/
অনুষ্ঠানের তথ্য
- অনুষ্ঠান শুরু: বুধবার, জানুয়ারি ৭, ২০২৬ - সকাল ০৮:০০ টা
- অনুষ্ঠান শেষ: শনিবার, জুলাই ৪, ২০২৬ - সকাল ১০:০০ টা
- অনুষ্ঠান সঞ্চালক: ল্যাব পরিচালক মুফতী মাহমুদুল হাসান ও মুহতামীম মুফতী নাজমুল হক রহমানি সহ সকল শিক্ষকগন
- আলোচ্য বিষয়: কম্পিউটার ল্যাব উদ্বোধন
- ঠিকানা: কম্পিউটার ল্যাব রুম
- অবস্থা: চলমান

