
প্রতিষ্ঠাতা সভাপতির পক্ষ থেকে কানিজ নেওয়াজ হাফিজিয়া কওমী মাদরাসা এর ১ম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
কানিজ নেওয়াজ হাফিজিয়া কওমী মাদরাসায় ১ম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে এক আনন্দঘন পরিবেশে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদরাসার সকল সম্মানিত উস্তাদগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সম্মানিত ভারপ্রাপ্ত পরিচালক জনাব মোঃ তৌহিদুজ্জামান খান তপন সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোঃ মোকাররম হোসেন সাহেব দাঃবাঃ, ইমাম ও খতীব, থানা মসজিদ।
অনুষ্ঠানটি হাফেজ মাওলানা মোঃ মাহমুদুল হাসান সাহেবের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষার ফলাফল, পড়াশোনায় মনোযোগ এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।
১ম সাময়িক পরীক্ষায় ভালো ফলাফল করে উত্তীর্ণ হওয়া মোট ৩৭ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, আদব-আখলাক ও দ্বীনি শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও ভালো ফলাফলের স্বীকৃতি তাদেরকে ভবিষ্যতে আরও ভালো করতে উৎসাহিত করে। পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এসময় মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ সামসুল কবির খান সাহেবের মা-বাবা ও পরিবারের সকল সদস্যের জন্য বিশেষভাবে দোয়া করা হয়। তাঁদের সুস্থতা, নেক হায়াত, কল্যাণ, শান্তি ও বরকত কামনা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠাতা সভাপতির সকল নেক উদ্যোগ ও মাদরাসার দ্বীনি কার্যক্রমকে আল্লাহ তায়ালা কবুল ও মঞ্জুর করুন—এ মর্মেও বিশেষ দোয়া করা হয়।
সর্বশেষে পুরস্কারপ্রাপ্ত সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, ইলমে দ্বীনের পথে অগ্রগতি এবং মাদরাসার সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রতিবেদক:
মোঃ মাহমুদুল হাসান
ছিলিমপুর, কেন্দুয়া, নেত্রকোনা।
অনুষ্ঠানের তথ্য
- অনুষ্ঠান শুরু: শনিবার, আগস্ট ৮, ২০২৬ - বিকাল ০৫:১০ টা
- অনুষ্ঠান শেষ: শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬ - সন্ধ্যা ০৬:২০ টা
- অনুষ্ঠান সঞ্চালক: প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সামসুল কবির খান সাহেব
- আলোচ্য বিষয়: ১ম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাজে পুরুস্কার বিতরণ
- ঠিকানা: হিফজ বিভাগ
- অবস্থা: চলমান
